রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা কোয়ার্টার ফাইনালে চেলসি

কোয়ার্টার ফাইনালে চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বতর্মান চ্যাম্পিয়ন চেলসি। বুধবার রাতে পিয়েরে মউরয় স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে লিলেকে ২-১ গোলে হারায় ব্লুজরা। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানের জয়ে শেষ আট নিশ্চিত করে থমাস তুখোলের শিষ্যরা।

অবশ্য ঘরের মাঠে চেলসিকে ভয় পাইয়ে দিয়েছিল লিলে। শুরু থেকে দারুণ খেলে ৩৮ মিনিটে গোল আদায় করে নেয় তারা। এ সময় বক্সের মধ্যে বলে হাত লাগে চেলসির জর্জিনহোর। ভিএআর চেক করে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে লিলের একমাত্র গোলটি করেন বুরাক ইলমাজ।

কিন্তু বেশক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) সময়ে গোল করে সমতা ফেরায় চেলসি। এ সময় বক্সের বাইরে থেকে জর্জিনহোর বাড়িয়ে দেওয়া বল থেকে দূরের পোস্টে আড়াআড়ি শটে জালে জড়িয়ে সমতা ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৭১ মিনিটে চেলসির সিজার আজপিলিকুয়েতার গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়। ক্রসে তাকে গোলে সহায়তা করেন ম্যাসন মাউন্ট।

খুঁজুন