বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
খেলাধুলা ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ

ইয়াশফি রহমান :  ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের বোলাররা। ক্রাইস্টচার্চে কিউইদের দেয়া ২০৯ রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা ।

লক্ষ্য তাড়ায় দুইবার জীবন পেয়েও ব্যর্থ শান্ত। ১২ বলে ১২ রান করা ব্যাটারকে ফেরান অ্যাডাম মিলনে। ব্যক্তিগত ২৩ রানে ক্যাচ তুলে দেন লিটন দাস। সৌম্যর সাথে ৪৩ রানের জুটি গড়েন কাপ্তান সাকিব আল হাসান। জ্বলে ওঠেনি আফিফের ব্যাট। ৪ বলে ৪ রান করে ফেরেন টাইগার অলরাউন্ডার। এর আগে স্পোর্টিং উইকেট পেয়ে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন ফিন অ্যালেন। কনওয়ে করেন সর্বোচ্চ ৬৪ রান। গ্লেন ফিলিপস ২৪ বলে খেলেন ৬০ রানের মারকুটে ইনিংস। শেষ পাঁচ ওভারে টাইগার বোলাররা দেন ৬৫ রান। ২টি করে উইকেট নিয়েছেন এবাদত ও সাইফউদ্দিন।

খুঁজুন