বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ক্রিকেট হয়ে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মতো

ক্রিকেট হয়ে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মতো

ইয়াশফি রহমান : চার বছর পরপর বিশ্বকাপ আর কিছু মহাদেশীয় আসর ছাড়া ফুটবলের উত্তেজনা মূলত ক্লাবভিত্তিক। বছর জুড়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বুঁদ থাকে ফুটবল বিশ্ব। ক্রিকেটও এখন সেই পথে পা বাড়াচ্ছে বলে মনে করেন কপিল দেব। শঙ্কা নিয়ে ভারতীয় এই কিংবদন্তি আইসিসিকে আহবান জানাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট রক্ষায় উদ্যোগ নিতে।

মূলত একের পর এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আর্বিভাবেই কপিলের এই দুর্ভাবনার কারণ। আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, টি-টোয়েন্টি ব্লাস্ট, সিপিএল, বিপিএল, এলপিএল তো ছিলই। নতুন করে ক্রিকেট বিশ্বকে নাড়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের লিগ ও দক্ষিণ আফ্রিকার লিগ। দুটিই শুরু হবে আগামী জানুয়ারিতে।

আইসিসিও বাড়তি গুরুত্ব দিচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে। আইসিসির আগামী ভবিষ্যৎ সফর সূচিতে আইপিএলের জন্য আলাদা ‘উইন্ডো’ দেওয়া হচ্ছে। সেই আড়াই মাসে বিশ্বের কোথাও আন্তর্জাতিক ক্রিকেট হবে না। এছাড়াও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সময় সেই দেশগুলি খেলবে না কোনো আন্তর্জাতিক ম্যাচ।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্রমেই সঙ্কুচিত হয়ে আসছে বলে মনে করেন কপিল। ভারতের স্বাধনীতার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে সিডনিতে একটি অনুষ্ঠানে তিনি নিজের শঙ্কার কথা শোনালেন সিডনি মর্নিং হেরাল্ড ও দা এইজ-কে।

ভারত ছাড়া বিশ্ব ক্রিকেটে শীর্ষ তারকাদের প্রায় সবাই এর মধ্যে নাম লিখিয়েছেন আমিরাতের লিগে ও দক্ষিণ আফ্রিকার লিগে।

ভারতীয় ক্রিকেটাররা আইপিএলের বাইরে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলার অনুমতি পান না। তবে ভারতে ও বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারের এখন লক্ষ্য থাকে আইপিএল বা এই ধরনের টুর্নামেন্টে খেলা। আগে যেখানে দেশের ক্রিকেট ছাড়া আর কোনো লক্ষ্য সাধারণত থাকত না।

ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সর্বকারের সেরা অলরাউন্ডারদের একজন কপিল মনে করেন, ক্রমেই আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা আরও কঠিন হয়ে উঠছে।

খুঁজুন