রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৬ আহত

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৬ আহত

 রিফাত আহমেদ রাসেল নেত্রকোনা ঃ

নেত্রকোণার কলমাকান্দায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।  শনিবার (২৮ মে) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। 

আহতরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের শিবনগর গ্রামের আমির হোসেন (১৮), দেলোয়ার হোসেন (১৯), শফিকুল ইসলাম (৩২),  রুবেল মিয়া (৩১), কাদির মিয়া (২৪) ও সাইফুল মিয়া (২৬)। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কান্দাপাড়া দাখিল মাদ্রাসার মাঠে ক্রিকেট খেলার রান নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। খেলা শেষে রাতে আমির হোসেন কান্দাপাড়া বাজারে গেলে প্রতিপক্ষের কয়েকজন খেলার জের ধরে হামলা চালায়। এই দিকে হামলা ঘটনা শুনে আমির হোসেনের আত্মীয় স্বজন বাজারে আসলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সময় দুই গ্রুপেই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একজন আরেকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এদের মধ্যে গুরুতর আহত পাওয়ায় আমির হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খুঁজুন