বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ক্রিকেটের রেকর্ড বইয়ে নাম তুলেছে ভারত

ক্রিকেটের রেকর্ড বইয়ে নাম তুলেছে ভারত

ইয়াশফি রহমান : মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬৫ রানের লক্ষ্য দিয়েও সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের পরাজয় ক্যারিবীয়দের। এই ম্যাচ জিতে ক্রিকেটের রেকর্ড বইয়ে নাম তুলেছে ভারত। এটি ওয়ার্নার পার্কে টি-টোয়েন্টিতে প্রথমবার দেড়শর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল উইন্ডিজের, ১৪৬ রান তাড়া করে জিতেছিল আফগানিস্তানের বিপক্ষে।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় উইন্ডিজ। পাওয়ার-প্লের ৬ ওভারে ৪৫ রান তোলে কোনো উইকেট না হারিয়ে। উদ্বোধনী জুটিতে ৫৭ রান জমা করেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও কাইল মায়ার্স। সমান ২০ বলে ২০ রান করে কিং হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হলে ভাঙে তাদের এই পার্টনারশিপ। দ্বিতীয় উইকেটে অধিনায়ক নিকোলাস পুরানের সঙ্গে মায়ার্সের ৫০ রানের জুটি। পুরান ২৩ বলে ২২ করে ফিরলেও অর্ধশতক তুলে নেন মায়ার্স।

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দলীয় ১২৮ রানে যখন মায়ার্স আউট হন তখন, ৫০ বলে সর্বোচ্চ ৭৩ রান লেখা হয়েছে তার নামের পাশে। যেখানে ৮টি চার ও ৪টি ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। শেষদিকে রভম্যান পাওয়েলের ১৪ বলে ২৩ ও শিমরান হেটমায়ারের ১২ বলে ২০ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৬৪ রানের পুঁজি পায় উইন্ডিজ। ভারতের হয়ে ভুবনেশ্বর ২টি এবং হার্দিক ও আর্শাদ্বীপ সিং ১টি করে উইকেট নেন।

১৬৫ রান টপকাতে নেমে সূর্যকুমারের দাপুটে ব্যাটিংয়ে ৬ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। এতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

খুঁজুন