মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
কৃষি করলার সাথে যে খাবার খেলে বিপদ

করলার সাথে যে খাবার খেলে বিপদ

করলা খেতে তিতা বলে এর স্বাদ সবাই পছন্দ করেন না। তবে এটি বেশ স্বাস্থ্যকর। এতে থাকা গুণাবলী খুব কম সবজিতেই পাওয়া যায়। করলাতে রয়েছে ভিটামিন-সি, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাঙ্গানিজের মতো পুষ্টকর উপাদান। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী। করলা ওজন কমাতে সাহায্য করে। শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে বেশ কার্যকর। তবে এই করলার সাথে কিছু জিনিস খেলে হতে পারে বিপদ। তাই করলা খেলে এই খাবারগুলো এড়িয়ে চলুন।

দুধ

দুধ একটি স্বাস্থ্যকর খাবার। তবে করলা খেলে বা এর রস পান করলে দুধ পান করা থেকে দূরে থাকুন। এটি স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। করলা দুধ একসাথে খেলে কোষ্ঠকাঠিন্য বা জ্বালাপোড়া হতে পারে।

আম

করলার সাথে স্বুসাদু ফল আম খেলে ক্ষতি হতে পারে। এই দুইটি একসাথে খেলে হজমে সমস্যা হবে। অ্যাসিডিটি, জ্বালাপোড়া, বমি বমি ভাবের উপসর্গ দেখা দিতে পারে।

মুলা

মুলা আর করলার কাজ একেবারেই আলাদা। তাই এই দুই সবজি একসাথে খাওয়া উচিত নয়। এতে গ্যাসের সমস্যা হতে পারে।

ঢ্যাঁড়স

ঢ্যাঁড়স করলা একসাথে না খাওয়াই ভাল। এতে পেটের সমস্যা দেখা দেয়।

দই

করলা এবং দই দুটোই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে এই দুই স্বাস্থ্যকর উপাদান একসাথে খেলে হতে পারে বিপত্তি। এতে ত্বকের সমস্যা দেখা দেবে।

 

খুঁজুন