রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা করোনামুক্ত হলেন সাকিব

করোনামুক্ত হলেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর করোনায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। তবে আশার কথা হচ্ছে করোনা থেকে সেরে উঠেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘সাকিবের বৃহস্পতিবার কোভিড টেস্ট হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন মেডিক্যাল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবে সে।

জানা গেছে, দলে যোগ দিতে আজ দুপুর ১২টায় চট্টগ্রামে রওনা দেবেন সাকিব। তারপর বিসিবির মেডিক্যাল দলের ছাড়পত্র মিললে খেলবেন প্রথম টেস্টে।

এর আগে গত ৯ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর করানো পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছিলেন সাকিব।

উল্লেখ্য, দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।



খুঁজুন