রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা করোনার জরুরি অবস্থা তুলে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার জরুরি অবস্থা তুলে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা মহামারীকে কেন্দ্র করে বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে জাতিসঙ্ঘের অন্যতম অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারী শেষ হওয়ার জন্য এটিকে একটি বড় পদক্ষেপ বলছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা মহামারীর কারণে ৬ দশমিক ৯ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতিকে ব্যাহত করেছে এটি। তবে এখন আর স্বাস্থ্য জরুরি অবস্থার প্রয়োজন নেই।

গেব্রিয়েসুস বলেছেন, ‘গতকাল (বৃহস্পতিবার) জরুরি কমিটি ১৫ বারের মতো বৈঠকে বসেছে এবং বিশ্বে জারি থাকা জনস্বাস্থ্যে জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য আমার কাছে সুপারিশ করেছে। আমি সেই পরামর্শ মেনে নিয়েছি। অতঃপর আমি কোভিড-১৯ এ বৈশ্বিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করেছি।’

ডব্লিউএইচও জরুরি অবস্থা তুলে নেয়াকে এই মহামারী মোকাবেলায় বিশ্বের অগ্রগতির লক্ষণ বলে বর্ণনা করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, করোনা মহামারীতে ৬৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, করোনার কারণে বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন আর স্বাস্থ্য জরুরি অবস্থার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর তা আস্তে আস্তে বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। করোনা সংক্রমণ শুরু হওয়ার এক মাসের মাথায় (৩০ জানুয়ারি) একে ‘গ্লোবাল ইমার্জেন্সি’ তথা বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা দেsয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

খুঁজুন