রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

রোকসানা মনোয়ার ঃ বিশ্বে মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৭২৫ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬২ জনের।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮৬২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৪ হাজার ৪৭১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১২২ জনের এবং শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৯৭০ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪৪ হাজার ৪৩ জন এবং মৃত ১৫৫ জন। ফ্রান্সে আক্রান্ত ২৪ হাজার ৩৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১০৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১২৭ জনের। দক্ষিণ কোরিয়ায় মৃত ১৮ জন এবং আক্রান্ত ১২ হাজার ৬৯৩ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত ৩৮ জন এবং আক্রান্ত ৩ হাজার ৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৯১৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১২৯ জন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

খুঁজুন