রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা করোনায় মৃতের সংখ্যা প্রায় ৬১ লাখ

করোনায় মৃতের সংখ্যা প্রায় ৬১ লাখ

মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা প্রায় ৬১ লাখ। আর আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৯৮ হাজার ৩০ জনে।

এছাড়া আক্রান্ত হয়েছেন ১৬ লাখেরও বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ৪৭ হাজার ১৯১ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৪ লাখ ৪ হাজার ১৩৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৯৭ হাজার ৮৪৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ৩০ লাখ ৭ হাজার ৫৬৪ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ৫১০ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ১৭ হাজার ২৬৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ১৫৭ জনের।

খুঁজুন