রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন কৃষ্ণচূড়ার বনে ‘আগুন জ্বেলেছেন’ রুনা

কৃষ্ণচূড়ার বনে ‘আগুন জ্বেলেছেন’ রুনা

সদরুল আইন,বিনোদন ডেক্স থেকে:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান মাঝেমধ্যেই নিজেকে মোহনীয় রূপে উপস্থাপন করে থাকেন। সম্প্রতি তারই ধারাবাহকতায় তিনি নিজেকে রাঙালেন কৃষ্ণচূড়ার রঙে। 

রুনা খান মঙ্গলবার (১৪মে) তার ফেসবুক পেজে বেশকিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ’কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে।’ রুনার পোস্ট দেখে তার রূপের প্রশংসায় ভাসছেন নেটিজেনরা।

অভিনেত্রী শানারেই দেবী শানু অভিব্যক্ত প্রকাশ করে লিখেছেন, ’আগুন লেগে গেছে সবার মনে মনে। অনেক অনেক সুন্দর লাগছে রুনা আপু।’

সাইদা আফরিন আলী নামে এক ভক্ত বলেন, ’তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সেকি মোর অপরাধ"! এক গুচ্ছ টকটকে লাল কৃষ্ণচূড়ার ভালোবাসা - শুধু তোমার জন্য।’ছবিতে দেখা যাচ্ছে, লাল জামদানিতে কানের পাশে কৃষ্ণচূড়া ফুল গুঁজে দিয়ে চমৎকার হাসিতে আকাশের দিয়ে চেয়ে আছেন রুনা খান।  

এছাড়া কপালে ছোট লাল টিপ আর খোলা চুলে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী।রুনা ‘অসময়’ ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। 

খুঁজুন