বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ক্ষতির মুখে আইসিসি

ক্ষতির মুখে আইসিসি

ইয়াশফি রহমান :বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কমপক্ষে ২৫ লাখ ডলার বা প্রায় ২০ কোটি ৩০ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে আইসিসি। তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা গেছে অপরাধটি সংগঠিত হয়েছে আমেরিকা থেকে। যা ২০২২ সালের ঘটনা।

আমেরিকার তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, প্রতারকরা বিজনেস ই-মেল কম্প্রোমাইজ (বিইসি) বা ই-মেল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ ব্যবহার করেছে। অনলাইন অপরাধের সব থেকে ক্ষতিকারক পদ্ধতি বলে জানিয়েছেন তদন্তকারীরা। যদিও আইসিসির বরাত দিয়ে এখনো এই ঘটনা নিয়ে কোনও কিছু বলা হয়নি।

প্রতারকরা আইসিসির অ্যাকাউন্ট থেকে ঠিক কী ভাবে টাকা সরিয়ে নিয়েছে তা এখনও জানা যায়নি। দুবাইয়ে সংস্থার সদর দফতরের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত কিনা, তাও স্পষ্ট নয়। আইসিসির সঙ্গে যুক্ত অন্য কোনও সংস্থার জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এক বারে টাকা সরানো হয়েছে না একাধিক বারে সরানো হয়েছে, তা নিয়েও কিছু জানায়নি আইসিসি কিংবা এফবিআই।

খুঁজুন