রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন কঠোর নিরাপত্তায় একসঙ্গে শুটিংয়ে শাকিব-বুবলী

কঠোর নিরাপত্তায় একসঙ্গে শুটিংয়ে শাকিব-বুবলী

অবশেষে শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলী। সোনারগাঁও হোটেলে শনিবার লাইট-ক্যামেরার সামনে আসেন আলোচিত এই জুটি। কড়া নিরাপত্তায় শুটিং চলছে। ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।

তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিং করছেন তারা। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শবনম বুবলীকে। শাকিব-বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই। 

২০১৬ সালের শাকিব খানের বিপরীতে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন বুবলী। ছবিটির নাম ‘বসগিরি’। এরপর তারা ‘শুটার’, ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’, ‘ক্যাপ্টেন খান’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।

খুঁজুন