শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বগুড়ায় নাশকতার মামলায় ২ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার • চট্টগ্রামে সেমিনার: ‘ক্লাস্টারভিত্তিক’ অর্থনৈতিক বিকাশ দরকার, বলছেন অধ্যাপক ওবায়দুল করিম • পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি • আরও কয়েক সপ্তাহ সাকাকে পাচ্ছে না আর্সেনাল • নাশরা নাঈম: আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি • যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার • শিল্পকলায় চিত্র প্রদর্শনী ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ • ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির • ৭ নভেম্বর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা দিবস। • অন্তর্দ্বন্দ্বের নাটক ‘তুমি যাকে ভালোবাসো’
বিনোদন কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউলের দেখা মিলবে ‘ইত্যাদিতে’

কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউলের দেখা মিলবে ‘ইত্যাদিতে’

বিনোদন ডেস্ক: মসলিন নগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি বিশেষ সংকলিত পর্ব বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে। ফাগুন অডিও ভিশনের নির্মাণে অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। শুক্রবার রাত আটটার সংবাদের পর বিটিভির পর্দায় দর্শকরা এই সংকলিত পর্বটি উপভোগ করতে পারবেন। এর আগে ঐতিহাসিক সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে বড় সর্দারবাড়ির সামনে এই পর্বটির ধারণকাজ সম্পন্ন হয়েছিল। শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত 'সংগ্রাম' চিত্রকর্মের আদলে তৈরি ভাস্কর্যকে কেন্দ্র করে সেখানে হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছিল।

সোনারগাঁয়ে ধারণকৃত মূল পর্বের পাশাপাশি বিগত কয়েকটি পর্বের বাছাই করা অংশ দিয়ে এবারের সংকলনটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে শ্রোতাপ্রিয় দুই শিল্পী কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল শিকড় সন্ধানী একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন। মোহাম্মদ রফিকউজ্জামানের কথা এবং ইবরাহীম টিপুর সুর ও সংগীতায়োজনে গানটি দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য ফুটিয়ে তুলতে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেছেন। অনুষ্ঠানে আরও অন্তর্ভুক্ত রয়েছে ২০০৩ সালে প্রচারিত লিটন অধিকারী রিন্টুর কথায় সান্টুর গাওয়া একটি কালজয়ী গান।

এবারের আয়োজনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক, মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন যা দর্শকদের সচেতন করবে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিয়ে দুটি তথ্যবহুল পরিবেশনা। সোনারগাঁয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো বিতরণকারী তরুণ শাহেদ কায়েসকে নিয়ে তৈরি হয়েছে একটি বিশেষ শিক্ষামূলক প্রতিবেদন। পাশাপাশি প্রকৃতিপ্রেমী বৃক্ষসেবক খাইরুল আলমের পরিবেশ সচেতনতামূলক কাজের ওপরও একটি তথ্যচিত্র তুলে ধরা হয়েছে। কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নির্মিত একটি অভিনব স্কুল নিয়ে ফলোআপ প্রতিবেদনের পাশাপাশি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সুপেয় পানির সংকটে ভোগা মানুষের দুর্ভোগের চিত্রও স্থান পেয়েছে।

অনুষ্ঠানের নিয়মিত আকর্ষণ হিসেবে রয়েছে সমাজজীবনের অসঙ্গতি নিয়ে তৈরি বিদ্রূপাত্মক নাট্যাংশ ও বিভিন্ন বিনোদনমূলক বিভাগ। বরাবরের মতো এবারও দর্শক পর্বের পাশাপাশি নান্দনিক ও হাস্যাত্মক পরিবেশনায় দেখা মিলবে জনপ্রিয় নানি-নাতি ও মামা-ভাগ্নে জুটির। এছাড়া দর্শকদের পাঠানো চিঠিপত্র নিয়ে সাজানো ঐতিহ্যবাহী চিঠি বিভাগেও থাকছে বিশেষ চমক। সব মিলিয়ে বিভিন্ন তথ্যচিত্র, গান ও নাট্যাংশের সমন্বয়ে সংকলিত এই ইত্যাদি পর্বটি দর্শকদের মাঝে ব্যাপক বিনোদন ছড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

খুঁজুন