রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় কুমিল্লা বোর্ডে এসএসসি’র খাতা পুনর্নিরীক্ষণে শিক্ষার্থীর আবেদন

কুমিল্লা বোর্ডে এসএসসি’র খাতা পুনর্নিরীক্ষণে শিক্ষার্থীর আবেদন

 কুমিল্লা বোর্ডে এসএসসি’র ফল পুনর্নিরীক্ষণের জন্য ৯১ হাজার ৪শ’ ৯৪  জনের আবেদন জমা পড়েছে। যা মোট পরীক্ষার্থীর ৬২ দশমিক ৬৭ শতাংশ। এ বছর কুমিল্লা বোর্ডে মোট এসএসসি পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন। গত ১১ থেকে ১৭ আগস্ট ফল পুননিরীক্ষণের আবেদন জমা পড়ে।

 ১০ সেপ্টেম্বরের মধ্যে এর ফল প্রকাশের কথা রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে কোন বিভাগে কত জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে সে বিষয়ে তথ্য প্রকাশ করতে চায় নি কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বাসস’কে জানান, এবার ফল-নিরীক্ষণের আবেদনপত্র জমা দেয়ার সংখ্যাটি আশ্চর্যজনকভাবে বেশি। তবে দ্রুত সময়ের মধ্যে যেন ফল নিরীক্ষণ করে আবার ফলাফল প্রকাশ করা যায় এজন্য অতিরিক্ত জনবল দিয়ে নিরীক্ষণ করানো হচ্ছে। ফলাফল বিবরণীতে দেখা গেছে, এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের ৬৫.৪২ শতাংশ। এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৩.৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২।

প্রকাশিত ফলাফলে এ বছর পাসের হারে এগিয়ে থাকলেও কমেছে জিপিএ-৫। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৬টি জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। এরমধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে ও ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে পাস করেছে।

এক্ষেত্রে মেয়েদের গড় পাসের হার ৬৬.৮৮ শতাংশ এবং ছেলেদের ৬৩.২৪ শতাংশ। মেয়েদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জন ও ছেলেদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন জিপিএ-৫ পেয়েছে।

বিভাগভিত্তিক পাসের হারে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, এরমধ্যে ছেলে ৮১.৬৬ ও মেয়ে ৮৩.৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫০.৬১ শতাংশ, এরমধ্যে ছেলে ৪৫.০৫ ও মেয়ে ৫২.২৫ এবং বাণিজ্য বিভাগে পাসের হার ৫৭. ৪০ শতাংশ, এর মধ্যে ৫২.৪৪ শতাংশ ছেলে ও ৬৩.৮২ শতাংশ মেয়ে পাস করেছে। এ বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ২৪টি, যা গত বছর ছিল ২২টি।

খুঁজুন