সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কু‌মিল্লা দে‌বিদ্বা‌রে বাক‌বিতন্ডায় ছু‌রিকাঘা‌তে যুবক খুন আহত- ৪

কু‌মিল্লা দে‌বিদ্বা‌রে বাক‌বিতন্ডায় ছু‌রিকাঘা‌তে যুবক খুন আহত- ৪

কুমিল্লা ব্যুরো ঃ

কুমিল্লার দেবিদ্বারে চা দোকানে তর্কে জড়িয়ে সৃষ্ট ঝগড়ায় শান্ত নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৯জুলাই) বিকেলে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক। 

নিহত শান্ত নুরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে নুরপুর গ্রামের মসজিদ মার্কেটে তুচ্ছ বিষয় নিয়ে তর্কে জড়ান আমেরিকান প্রবাসী ও  একই গ্রামের জসিম মিয়ার ছেলে সাজিদের ও শান্ত। এক পর্যায়ে তর্ক থেকে হাতাহাতি হয়। এসময় সাজিদ তার কাছে থাকা বিদেশী চাকু দিয়ে শান্তসহ আরও চারজনকে আঘাত করে আহত করে৷ স্থানীয়রা তাদের আহত অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করে। গুরত্বর আহত চারজনকে কুমিল্লা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়েছে।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো.খাদেমুল বাহার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব‌্যাপা‌রে এক‌টি মামলা  প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে। 

খুঁজুন