রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সম্পাদক ওয়াসিম

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সম্পাদক ওয়াসিম

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাকারিয়া তাহের সুমন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ আলী কাউন্সিলের ফলাফলের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

কাউন্সিলের ফলাফল ঘোষণা করে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে মো. জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিমকে নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে শনিবার বেলা ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

খুঁজুন