রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ৮৬ প্রার্থীর মনোনয়ন জমা

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ৮৬ প্রার্থীর মনোনয়ন জমা

কুমিল্লা ব্যুরো ঃ

আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে কুমিল্লায় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৮৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ  সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়া মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দলীয় নেতাকর্মী‌দের সা‌থে নি‌য়ে রিটা‌নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কা‌ছে এ মনোনয়ন জমা দেন প্রার্থীরা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারন সদস্য পদে ৬৪  জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র নিয়েছেন ২০ জন মনোনয়ন জমা দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদের নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৬৮০ জন, যার মধ্যে পুরুষ ২০৫৩  এবং নারী ভোটার রয়েছেন ৬২৭  জন।

খুঁজুন