সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কু‌মিল্লা লালমাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে আটক-১

কু‌মিল্লা লালমাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে আটক-১

কুমিল্লা ব্যুরো ঃ       

কুমিল্লার লালমাই উপজেলায় রিক্সা চালকের ৯বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবদুল মতিন (৫৫) নামের এক কৃষককে গ্রেপ্তার করেছে লালমাই থানা পুলিশ।                   ১৭ই জুলাই (রোববার) ভোর রাতে লালমাই থানার সেকেন্ড অফিসার জীবন রায় চৌধুরী অভিযান চালিয়ে স্থানীয় ফয়েজগঞ্জ বাজার থেকে তাকে আটক করে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে কৃষক আবদুল মতিন গত ৩ জুলাই বেলা সাড়ে ১২টার দি‌কে একই গ্রামের রিক্সা চালকের ৯বছরের শিশু কন্যাকে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের আখ খেতে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। শিশুটির বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায় এবং মা অন্যের বাড়ীতে কাজ করে। বিকালে মা বাড়ীতে ফিরলে শিশুটি ধর্ষণের বিষয়টি জানায়। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ১৪ জুলাই লালমাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯ (১) ধারায় মামলা (নং ০৩, তাং ১৪/০৭/২০২২ইং) দায়ের করেন।   

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন, আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড এবং স্থানীয় তদন্তের প্রাথমিক সত্যতা  পেয়ে অভিযুক্ত আবদুল মতিন কে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

খুঁজুন