বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা কুমিল্লা স্টেডিয়ামে আবাহনী-ফরটিজের খেলা ১/১ গোলে ড্র

কুমিল্লা স্টেডিয়ামে আবাহনী-ফরটিজের খেলা ১/১ গোলে ড্র

কু‌মিল্লা ব্যুরো ঃ


বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ২০২২-২৩ আসরের প্রথম রাউন্ডের ম্যাচে শুক্রবার বি‌কে‌লে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড ঢাকা বনাম ফর্টিস ফুটবল ক্লাব। ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ঢাকা বনাম ফর্টিস ফুটবল ক্লাবের খেলাটি ১/১ গোলে ড্র হয়।

খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমনে জমে উঠে ম্যাচ। অবশ্য ম্যাচে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ লাভ করে আবাহনী। তবে রাফায়েল আগাস্তো পেনাল্টি মিস করলে ম্যাচে এগিয়ে যাওয়া হয়নি আবাহনীর।

উল্টো ম্যাচে এগিয়ে যায় ফর্টিস এফসি। লুইস জুনিয়র গোল করলে প্রথম অর্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিস।

দ্বিতীয় অর্ধে ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায় আবাহনী। যার ফল আসে ম্যাচের অতিরিক্ত সময়ে। রাফির গোলে ম্যাচে সমতা ফেরায় আবাহনী। যার ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

খেলা শুরুর আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ২০২২-২৩ আসরের প্রথম রাউন্ডের ম্যাচে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সধারণ সম্পাদক বাদল খন্দকার, কোষাদক্ষ সাইফুল আলম বাবু, সদস্য দেলোয়ার হোসেন জাকির ও সারোয়ার জাহান।

খুঁজুন