সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডানের সাথে ৪-২ গোলে জয় পেয়েছে আবাহনী

কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডানের সাথে ৪-২ গোলে জয় পেয়েছে আবাহনী

কু‌মিল্লা জেলা প্রতি‌বেদক ঃ

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বুধবার (২২ জুন) বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৯৩ তম ম্যাচে অনুষ্ঠিত হয়েছে। চির প্রতিদ্বন্দ্বি দুই দল আবাহনী মোহামেডানের খেলা দেখতে মাঠে আসে কয়েক হাজার দর্শক। 

পূর্ব ও পশ্চিম দিকে গ্যালারিতে ভাগ হয়ে নিজ নিজ দলের হয়ে উৎসাহ দেয় দর্শকরা। খেলায় ঢাকা আবাহনী লিমিটেড ৪-২ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে।

বুধবার বিকেল চারটায় খেলা শুরুর ৭ মিনিটের মাথায় ঢাকা আবাহনীর হয়ে গোল করেন, ড্যানিয়েল কলিনদ্রেস। ডরিয়েল্টন দুটি গোল করেন ১০ ও ৪৫+৫তম মিনিটে। এবং চতুর্থ গোলটি করেন ইমন বাবু ৪৩তম মিনিটে। 

মোহামেডানের হয়ে গোল করেন সুলেমান দিয়াবেতে ১৮তম মিনিটে। ২য় গোলটি করেন শাহরিয়ার ইমন ৪৫+২তম মিনিটে। খেলার দ্বিতীয়ার্ধে গোল না হওয়ায় ঢাকা  আবাহনী লিমিটেড ৪-২ গোলে বিজয়ী হয়ে মাঠ ছাড়েন। 

উত্তেজনাপূর্ণ ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় মাঠে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি ও নব নির্বাচিত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, সহ-সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ফুটবল এসাসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, সদস্য দেলোয়ার হোসেন জাকির ও আল আমিন ভূইয়া। এছাড়াও আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা, বাফুফের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন