রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা কুমিল্লা তিতাস ডায়াবেটিক হাসপাতাল উদ্ধোধন

কুমিল্লা তিতাস ডায়াবেটিক হাসপাতাল উদ্ধোধন

কু‌মিল্ল‌া ব্যুরো : কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধিভুক্ত তিতাস ডায়াবেটিক হাসপাতালের বহির্বিভাগের নতুন ভবনের উদ্ধোধন করা হয়েছে।

জাতীয় সংসদের চীফ হুইপ ও সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে এ ডায়াবেটিক হাসপাতালের উদ্ধোধন করেন।

এর আগে তাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করেন। এরপর তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ উপলক্ষে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশের আয়োজন করা হয়।


এতে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তিতাস উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি মো. পারভেজ হোসেন সরকার সহ অনেকে।

বক্তারা বলেন, সারা বিশ্বে ডায়াবেটিস রুগীর সংখ্যা প্রায় ৪০ কোটি। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে ২০৩০ সালের মধ্যে তা আনুমানিক ৫৫ কোটি তে গিয়ে ঠেকবে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ৪ লাখ ডায়াবেটিস রোগে আক্রান্ত। তাই এ ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তারা জানান।

খুঁজুন