রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা কু‌মিল্লার দাউদকান্দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালকে অর্থদন্ড

কু‌মিল্লার দাউদকান্দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালকে অর্থদন্ড

কু‌মিল্লা ব্যুরো ঃ

কু‌মিল্লা দাউদকা‌ন্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেসরকারি ক্লিনিকে পরীক্ষার নামে রোগীদের হয়রানি ও হেনস্তার অভিযোগে সম্রাট ডায়াগনস্টিক সেন্টারের ২ দালালকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করে সম্রাট ডায়াগনস্টিক সেন্টারকে ৫০হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে স্বাস্থ্য কমপ্লেক্সে  রোগীদের হয়রানি করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। 

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ রায় প্রধান করেন।

আটককৃতরা হলেন সম্রাট ডায়াগনস্টিক সেন্টারের দালাল দাউদকান্দি উপজেলার শহীদনগর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী জেসমিন (৪৫) এবং  তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের কাজল মিয়ার স্ত্রী মানসুরা বেগম (৩৫)। 

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান বলেন, রোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এব্যবস্থা গ্রহণ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল মুক্ত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন