সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুমিল্লায় ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার -১

কুমিল্লায় ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার -১

কুমিল্লা ব্যুরো ঃ

কুমিল্লায় এক হাজার ৬০০ লিটার চোরাই ডিজেলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জেলার বুড়িচং উপহেলার নিমসার বাজার এলাকায় রবিবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা করা হয়। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলো- জেলার বুড়িচং উপজেলার পরিহল পাড়া গ্রামের মো. শাহা আলমের ছেলে মো. সাইফুল ইসলাম রনি (১৯)।

র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কুমিল্লা জেলার বিভিন্ন ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করতো। সে দীর্ঘদিন যাবৎ পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম স্থাপন করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল।

তিনি আরও জানান, এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খুঁজুন