রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি কু‌মিল্লায় বিএন‌পির বি‌ক্ষোভ

কু‌মিল্লায় বিএন‌পির বি‌ক্ষোভ

কুমিল্লা ব্যুরো ঃ

সারা দেশে  বিদ্যুতের লোডশেডিং ও গ্যাসের মূল্য বৃদ্ধি এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোডের দলীয় কার্যালয়ের সামনে রোববার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি'র ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

আরও বক্তব্য দেন- বিএনপিনেতা সৈয়দ জাহাঙ্গীর আলম ,এড আলী আক্কাস, আমিরুজ্জমান আমির,যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান ওয়াছিমসহ আরো অনেকে।

বক্তারা বলেন, জ্বালানি খাতে অব্যবস্থাপনার কারণে লোডশেডিংয়ে ভুগছে দেশের জনগণ। অথচ সরকার সেদিকে লক্ষ্য না করে মেগা প্রকল্পের নামে জনগণের টাকা বিদেশে পাচার করছে। জনগণের শান্তির কথা ভুলে নিজেদের ক্ষমতা দখলে ব্যস্ত রয়েছে এই অবৈধ সরকার। এই সরকার যদি ক্ষমতায় থাকে দ্রব্যমুল্যের উর্দ্ধগতিও থামানো যাবেনা।  তাই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। আর ক্ষমতাচ্যুত করতে হলে বক্তৃতা দিয়ে ক্ষমতাচ্যুত করা যাবেনা। রাজপথে আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হলে রাজপথে যেতে হবে। আগামীতে আমরা রাজপথে যাবো রাজপথ দখল করবো। এ সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব।

খুঁজুন