মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কু‌মিল্লায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল দাদি নাতির

কু‌মিল্লায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল দাদি নাতির

কুমিল্লা ব্যুরো ঃ

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় কুমিল্লা দে‌বিদ্বা‌রে  ট্রাক চাপায় স্কুল শিক্ষিকাসহ একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ ৪ জন আহত হয়েছেন।                      শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কু‌মিল্লা -সি‌লেট আঞ্চ‌লিক মহাসড়কের দেবিদ্বারের পৌর এলাকার শাইলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পু‌লিশ ও স্থানীয়রা জানায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর এলাকায় আসলে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাপায় সিএনজিঅ‌টো‌রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজি চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন।

আহত ৬ জনকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেজ কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কুমেক হাসপাতালে নেয়ার পর শিক্ষিকা হাজেরা বেগম ও তার নাতী আবিরের মৃত্যু হয়।আশংকাজনক অবস্থায় বিকেলে বজলুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

নিহতরা হলেন, দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের নিজাম উদ্দিন ফকির বাড়ির বজলুর রহমানের স্ত্রী ও উপজেলার ধামতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম (৪০) ও  হাজেরা বেগমের পৌত্র (নাতি) আবির (৫)। 

আহতরা হলেন, নিহত হাজেরা বেগমের স্বামী বজলুর রহমান (৬৫), মেয়ে মনিরা আক্তার (১৪), নাতি আশিক (৭) ও সিএনজি অটোরিকশার চালক দেবিদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আলীমের ছে‌লে শান্ত (২০)।

স্থানীয় মারুফ আহ‌মেদ জানান,  দুপুরে একই পরিবারের ৫জন সিএনজি যোগে উপজেলার বড়শালঘর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। 

এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থে‌কে দূর্ঘটনায় কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও ঢাকা-মেট্রো-ট-১৬৫৫১৮ নম্বরের ট্রাকটি হেফাজতে নিয়ে আসা হয়েছে। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, হাসপাতা‌লে আনার আ‌গেই দাদি হাজেরা ও নাতি আবির মারা গে‌ছে । চাল‌কের অবস্থার অবন‌তি হ‌লে  তাকে ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে

খুঁজুন