সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুমিল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা ব্যুরো ঃ

কুমিল্লায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকা হতে ১১ কেজি গাঁজাসহ রাব্বি নামে ওই মাদক কারবারি গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-১১ কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ২৮ আগস্ট রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তারকৃত করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আমির হামজা রাব্বি সজল (২১) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মনির আহম্মেদ এর ছেলে। 

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন