রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি কুমিল্লায় জামায়াতের গণমিছিল। আটক ১২

কুমিল্লায় জামায়াতের গণমিছিল। আটক ১২

কুমিল্লা ব্যুরো :

বাংলা‌দেশ জামায়াত ইসলামের ১০দফাদাবীসহ জামায়া‌তের আমীর ডাঃ শ‌ফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃ‌ন্দের মু‌ক্তির দাবী‌তে কু‌মিল্লায় গণমি‌ছিল করেছে মহানগর জামায়াত।এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।                               শনিবার বিকেলে কুমিল্লা নগরীর লাকসাম‌ রো‌ডে ম‌নোহরপুর থে‌কে জামায়াত শি‌বি‌রের জোড়া‌লো শ্লোগা‌নে গণ‌মি‌ছিল‌টি ব‌্যানার নি‌য়ে টমছমব্রীজ এলাকায় আসলে পুলিশ ধাওয়া করে। পু‌লি‌শের তাৎপরতায় জামায়াত‌ শি‌বি‌রের গণমিছিল পণ্ড হয়ে গে‌ছে। এসময় গণ‌মি‌ছিলের ব‌্যানার ছে‌ড়ে দৌড়ে পালানোর সময় জামায়াত‌শি‌বি‌রের ১২নেতাকর্মীকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটককৃতরা হ‌লেন  নগ‌রের তালপুকুরপাড় লস্কর‌ভিলার খোর‌শেদ আলম ও মোঃ এনামুল হকসহ ১২জন।                                 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে শ্লোগান দেন জামায়াত শি‌বি‌রের নেতাকর্মীরা।


কুমিল্লায় জামায়াত ইসলামির নেতৃবৃন্দরা ব‌লেন ,শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে মহানগর জামায়াত ইসলাম। 

কু‌মিল্লা গো‌য়েন্দা পু‌লি‌শের ও‌সি রা‌জেশ বড়ুয়া জানান, কু‌মিল্লা নগ‌রে টমছমব্রীজ সড়‌কে নাশকতার অ‌ভি‌যো‌গে জাসায়াত শি‌বি‌রের ১২‌নেতাকর্মী‌কে আটক ক‌রে‌ছে ডি‌বিপু‌লিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামাতের মিছিল শেষ হবার পর দুজনকে আটক করে‌ছে কোতয়ালী থানা পু‌লিশ।  নাশকতার মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

খুঁজুন