সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুমিল্লায় মো. নূরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লায় মো. নূরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লা ব্যুরো ঃ

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আলহাজ¦ মো. নূরুল ইসলাম ফাউন্ডেশন। 

শুক্রবার (৮ জুলাই) বিকেলে ইউনিয়নের ধনুয়াখলা করফুলেন্নেছা ফাউন্ডেশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। 

 কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. সেকান্দর আলীর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  আলহাজ¦  নূরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিল্পপতি আলহাজ¦ মো. নূরুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন তরুন শিল্পপতি আলী আশ্রাফ আশু, ধনুয়াখলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, শিক্ষানুরাগী জাহাঙ্গীর হোসেন মাষ্টার,আবদুল মবিন মাষ্টার, মাওলানা নাছির উদ্দিন,মাওলানা ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা তাজুল ইসলাম মেম্বার।

 আলোচনা সভা শেষে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ৫ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে  চাল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ, তেল, লবন ও মসলা  বিতরণ করা হয়। 

উল্লেখ্য, ধনুয়াখলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী শিল্পপতি আলহাজ¦ মো. নূরুল ইসলাম ২০১০ সালে এলাকার মাানুষের কল্যাণে আলহাজ¦ মো. নূরুল ইসলাম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা করেন। বিশেষ করে বিগত করোনা সংকটে এলকায় অক্সিজেন সেবা প্রদান ও অসহায় মানুষের অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে বেশ সুনাম অর্জন করে আলহাজ¦ মো. নূরুল ইসলাম ফাউন্ডেশন। ভবিষ্যতে কুমিল্লা জেলাজুড়ে এ মানব কল্যাণে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ মো. নূরুল ইসলাম।

খুঁজুন