বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
দেশের খবর কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোর ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫

কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোর ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম–চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্ন এলাকায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মদ জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চৌদ্দগ্রাম–নাঙ্গলকোটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ট্রাকের নিচে চাপায় প‌ড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী নিহত হন। আহত হন আরও পাঁচজন।

আহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোর চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)।

তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ আরও একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অটোচালক মাহবুবুল হক জানান,“লাকসাম থেকে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে এসে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী সিএনজির সঙ্গে মুখোমুখি ধাক্কা দেয়। আমি পেছনে থাকা অবস্থায় সিএনজিকে ধাক্কা দিলে ত্রিমুখি সংঘর্ষ ঘটে।”

ওসি হিলাল উদ্দিন আহাম্মদ আরও বলেন,“ঘটনাস্থল থেকে ট্রাক, সিএনজি ও অটো জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকের নিচে সিএনজি ঢুকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

খুঁজুন