সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর কুসিকের বার্ষিক কার্য সম্পাদন চুক্তি ২০২২-২৩ স্বাক্ষরিত

কুসিকের বার্ষিক কার্য সম্পাদন চুক্তি ২০২২-২৩ স্বাক্ষরিত

কু‌মিল্লা জেলা প্রতিনিধি ঃ

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০২২-২৩ অর্থ বছররব বার্ষিক কার্য সম্পাদন চুক্তি স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী ও কুসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: তাজুল ইসলাম, এমপি মহোদয়। মঙ্গলবার বিকেল সা‌ড়ে ৪ টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় সরকার বিভাগের অধিনস্থ সকল অধিদপ্তর, পরিদপ্তর, কর্পোরেশনসমূহের প্রধানগণ ও স্থানীয় সরকার বিভাগের সকল উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

১২টি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ ও স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীর মধ্যে এপিএ চুক্তিতে স্বাক্ষর হয়। প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়ের সম্মুখে এ চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০২২-২৩ অর্থ বছররব বার্ষিক কার্য সম্পাদন চুক্তি স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মেজবাহ উদ্দীন চৌধুরী ও কুসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।

২০২২-২৩ অর্থবছরে এপিএ তে উল্লিখিত টার্গেট, লক্ষ্য ও শর্তসমূহ বাস্তবায়ন করতে হবে।

খুঁজুন