রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এমবাপের পেনাল্টি মিসের পর ঘুরে দাঁড়িয়ে জয় রেয়াল মাদ্রিদের • ইরানের নতুন মিসাইল সিটি পরিদর্শন আইআরজিসি প্রধানের • ‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’ • নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল • গোল করার পর স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথায় বিতর্ক: কীভাবে দেখছে বিএনপি, সরকারের কী পদক্ষেপ? • জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষে হল বিতর্ক উৎসব • দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন • সালমানের ‘মনস্টার’: বিশেষ দিনে আসছে টিজার, মুক্তি কবে • চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক
স্বাস্থ্য ও চিকিৎসা ক্যানসারে আক্রান্তদের পেডিকিউর যেমন হবে

ক্যানসারে আক্রান্তদের পেডিকিউর যেমন হবে

স্বাস্থ্য ডেস্ক: পরিবারে কেউ ক্যানসার বা কর্কট রোগে আক্রান্ত হলে প্রসাধনী ও ত্বকচর্চার উপকরণের বেলাতেও বাড়তি সতর্কতা মেনে চলা প্রয়োজন। শরীরের সবচেয়ে অবহেলিত অংশ পায়ের পাতা ও নখেরও নিখুঁত যত্ন নেওয়া দরকার। তবে রোগাক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কোন ধরনের প্রসাধনী ও যন্ত্রপাতি ব্যবহার করা হবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

হাত ও পায়ের নখ কাটার যন্ত্রপাতি যেমন নেইল কাটার, পুশার এবং ফাইলার ব্যক্তিগত বা আলাদা রাখা সবচেয়ে নিরাপদ। এই ধারালো উপকরণগুলোর কারণে ত্বক কেটে রক্তপাত হতে পারে, তাই পুরোনো বা মরিচা পড়া কিট বদলে নতুন কিট ব্যবহার করে তা স্যানিটাইজ করে রাখতে হবে। ক্যানসার রোগীর ক্ষেত্রে কেমোথেরাপি বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ত্বক শুষ্ক হয়ে যায় এবং পায়ের তলায় জ্বালাপোড়া করে।

ত্বকের ক্যানসার থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পেডিকিউর বা পায়ের যত্ন করতে হবে এবং নখ ব্রাশ করার সময় যাতে কোনোভাবেই রক্তপাত না হয় সেদিকে নজর রাখতে হবে। মাইল্ড স্ক্রাব এবং অ্যান্টিব্যাকটেরিয়াল মাইল্ড ম্যাসাজ ক্রিম ব্যবহার করে ব্যক্তিগত কিট ব্যাগ তৈরি করা যেতে পারে। ভালো মানের পারলারগুলোতে আলাদা ক্লায়েন্টের জন্য ওয়ান টাইম পাউচ ব্যাগ ব্যবহার করা হয়, যা এমন রোগীদের জন্য বেশ নিরাপদ।

পায়ে ক্ষত থাকলে কুসুম গরম পানিতে অ্যান্টিসেপটিক লিকুইড, মাইল্ড শ্যাম্পু ও গ্লিসারিন মিশিয়ে পা ভিজিয়ে সাবধানে পরিষ্কার করতে হবে। ম্যাগনেশিয়াম সল্ট কুসুম গরম পানিতে মিশিয়ে পা ভিজিয়ে রাখলে পায়ের ব্যথা কমে এবং শরীর আরাম পায়। ক্যানসারের ধরন বুঝে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নির্দিষ্ট রুটিন মেনে চললে পা পরিচ্ছন্ন ও সুস্থ রাখা সম্ভব।

খুঁজুন