রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এমবাপের পেনাল্টি মিসের পর ঘুরে দাঁড়িয়ে জয় রেয়াল মাদ্রিদের • ইরানের নতুন মিসাইল সিটি পরিদর্শন আইআরজিসি প্রধানের • ‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’ • নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল • গোল করার পর স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথায় বিতর্ক: কীভাবে দেখছে বিএনপি, সরকারের কী পদক্ষেপ? • জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষে হল বিতর্ক উৎসব • দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন • সালমানের ‘মনস্টার’: বিশেষ দিনে আসছে টিজার, মুক্তি কবে • চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক
স্বাস্থ্য ও চিকিৎসা সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

স্বাস্থ্য ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সংস্কার ও সেবামূলক উদ্যোগের ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছে একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহল। গত বছরের নভেম্বর মাসে নতুন কর্মকর্তা যোগদানের পর থেকে চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং নানা অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এসব উদ্যোগে আর্থিক সুবিধা ক্ষুণ্ণ হওয়ায় স্থানীয় কিছু ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও মধ্যস্বত্বভোগীরা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন। ফলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি চিকিৎসকদের সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে আল্ট্রাসনোগ্রাম, ডেন্টাল ইউনিট, কেবিন এবং আধুনিক প্যাথলজি সেবা চালু হওয়ায় রোগীদের ভোগান্তি অনেকটাই কমে গেছে। হাসপাতালে পরীক্ষার সুযোগ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে আর অতিরিক্ত খরচে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে না। এর পাশাপাশি ওষুধ বিতরণ ব্যবস্থায় অটোমেশন এবং তথাকথিত সার্টিফিকেট বাণিজ্য কঠোরভাবে দমন করা হয়েছে। এসব পরিবর্তনের ফলে হাসপাতালের নিজস্ব রাজস্ব আয় আগের তুলনায় প্রায় তিন থেকে চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতা ও জনবল সংকট সত্ত্বেও হাসপাতালটিকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জনবল না থাকলেও চিকিৎসাসেবা সচল রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ এবং নানা অনিয়মের পথ বন্ধ করায় একটি চক্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল ও চিকিৎসকদের বিরুদ্ধে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম জানিয়েছেন, অনিয়মের সুযোগ বন্ধ করায় স্বার্থান্বেষী মহলটি মিথ্যা প্রচারণায় লিপ্ত হয়েছে। সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা প্রান্তিক মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তিনি উল্লেখ করেন। তবে এই অপপ্রচারের বিষয়ে অভিযুক্ত ডায়াগনস্টিক মালিকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সাধারণ মানুষের প্রত্যাশা, কোনো গোষ্ঠীর সংকীর্ণ স্বার্থের কারণে সরকারি এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হবে না।

খুঁজুন