রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা লাল বলে ফিরছেন আমির

লাল বলে ফিরছেন আমির

২০১৯ সালে হুট করেই অবসর নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে। এরপর আর প্রথম শ্রেণির ম্যাচও খেলেননি। মনোযোগের পুরোটাই ঢেলে দেন সাদা বলের দিকে। কিন্তু হঠাৎ করেই আবার লাল বলে ফেরার ঘোষণা দিলেন মোহাম্মদ আমির। ইংলিশ ক্লাব গ্লুস্টারশায়ারের হয়ে কাউন্টিতে তিন ম্যাচ খেলবেন এই পাকিস্তানি পেসার।

আমির বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ দারুণ এক প্রতিযোগিতা এবং গ্লুস্টারশায়ারের খেলতে তর সইছে না। ইংলিশ কন্ডিশনে খেলতে ভালোবাসি আমি এবং খুব ভালো লাগছে এখানে এসে। তাই আশা করছি, দলের হয়ে ভালো পারফরম করতে পারব।’

মূলত আরেক পাকিস্তানি পেসার নাসিম শাহর ইনজুরিই সুযোগ করে দিয়েছে আমিরকে লাল বলে ফেরার। গ্লুস্টারশায়ারের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েন নাসিম। কাঁধের চোটের কারণে এক মাস মাঠের বাইরে থাকবেন ডানহাতি এই পেসার।

খুঁজুন