সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর লালমনিরহাট সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

লালমনিরহাট সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী পশ্চিম গিয়ারপাড়া এলাকায় ভারতীয় চোরাকারবারীদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফায়ার করেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ (২২ মে) আনুমানিক রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ কলসিমুখ বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার-৮০৬ এর নিকটবর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় ভারতের দিক থেকে তারকাটা পেরিয়ে কতিপয় চোরাকারবারীকে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় প্রবেশের চেষ্টা করতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবির নির্দেশ অমান্য করে বিজিবি টহলদলের দিকে অগ্রসর হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চোরাকারবারীদের সতর্ক করার লক্ষ্যে বিজিবির টহল সদস্যরা ফায়ার করে। ফায়ারের পর চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। 

এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

খুঁজুন