বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
বিনোদন লালমনিরহাটে ৩দিন ব্যাপী "লালমনি লোকজউৎসব-১৪২৯" অনুষ্ঠিত

লালমনিরহাটে ৩দিন ব্যাপী "লালমনি লোকজউৎসব-১৪২৯" অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিনিধি:

লালমনিরহাটে "শেকড়ে সৃজনে মুক্তি" স্লোগান নিয়ে ৩দিন ব্যাপী "লালমনি লোকজউৎসব-১৪২৯ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৪টায় লালমনিরহাটের ফায়ার সার্ভিস রোড বাবুপাড়াস্থ এম. টি. হোসেন ইনসটিটিউটে লোকসংস্কৃতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। বক্তব্য রাখেন লোকসংস্কৃতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের আহবায়ক সূফী মোহাম্মদ, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, ড. মেহেজেবুন নেসা রহমান, সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য আদেলুর রহমান আদেল, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়রের সহধর্মিণী ও সমাজকর্মী জাকিয়া সুলতানা রিমু, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, লালমনি লোকউৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব মুনীম হোসেন খন্দকার প্রতীক, সদস‍্য শামীম আহমেদ, উৎসব উপ-কমিটির আহবায়ক মোঃ মাসুদ রানা রাশেদ, সদস‍্য সচিব মোঃ হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উৎসবের ফুড ও বেভারেজ পার্টনার ছিলেন "প্রাণ"।

খুঁজুন