বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
স্বাস্থ্য ও চিকিৎসা লালমনিরহাটে রবিউলের পরিবারের পাশে জিএম কাদের এমপি

লালমনিরহাটে রবিউলের পরিবারের পাশে জিএম কাদের এমপি

লালমনিরহাটে পুলিশের হাতে আটক মৃত রবিউলের স্ত্রী সন্তানের জন্য মাসে ৫০০০ দিবেন জিএম কাদের এমপি।

গেল ১৪ এপ্রিল দিবাগত মধ্যরাতে জুয়া খেলার অভিযোগে পুলিশের হাতে আটক রবিউল ইসলাম পরিবারের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট 3 আসনের সংসদ সদস্য জিএম কাদের এমপি। এ সময় তিনি মৃত রবিউলের স্ত্রী ও সন্তানের জন্য প্রতি মাসে 5000 টাকা করে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। জিএম কাদেরকে পাশে পেয়ে খানিকটা সান্তনা পেলেন শোকাহত পরিবারের মানুষ জন। রবিউলের মৃত্যুর ঘটনায় শুক্রবার দুই দফায় সড়ক অবরোধ করে লালমনিরহাট সদর থানার এসআই আলিম রহমানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি তোলেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশের বিশেষ টহল অবরোধ তুলে দিতে গেলে ক্ষুব্ধ' জনতার আক্রমণের শিকার হয় পুলিশের একটি টহল ভ্যান ও চার পুলিশ সদস্য।

রবিউলের পোস্টমর্টেম শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে হয়েছে। এর আগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সদর হাসপাতালে সুরতহাল করা হয় রবিউলের দেহের। এ বিষয়ে লালমনির সদর থানা পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলা ও প্রহ্লাদ কে নামীয় আসামি করে অজ্ঞাত পাশের জনের নাম দিয়ে একটি জোয়ার মামলা দায়ের করেন। তবে এ সংবাদ লেখা পর্যন্ত নিহত রবিউল এর পরিবারের পক্ষ থেকে মৌখিক ভাবে পুলিশের নির্যাতনে রবিউল ইসলাম নিহত হয়েছে এমন অভিযোগ পুলিশের বিরুদ্ধে থাকলেও থানায় কোনরূপ লিখিত অভিযোগ দায়ের হয়নি। মৃত রবিউলের বাবা দুলাল খান জানান, মামলা করার সিদ্ধান্ত রয়েছে তবে কখন করা হবে এটি সঠিক করে জানান নি। অপরদিকে পুলিশের টহল ভাঙচুর ও পুলিশ আহত ঘটনায় সদর থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের হয়নি। মহেন্দ্রনগর কাজির চর এলাকায় সাধারণ মানুষরা আতঙ্কিত অবস্থায় বসবাস করছে মর্মে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়।

খুঁজুন