জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পৃথক অভিযানে ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ২ কেজি গাঁজা, চারটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ মালামালের মোট সিজার মূল্য ৭ লাখ ৬০ হাজার ৭৭০ টাকা।
গতকাল সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার ও গতকাল সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করা হয়।
এরমধ্যে গতকাল বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় বালারহাট বিওপির টহলদল চওড়াবাড়ি ও বালাটারী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ব্যক্তিরা মোটরসাইকেলযোগে এলে বিজিবি তাদের থামার সংকেত দেয়। এসময় তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২০ গ্রাম গাঁজাসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ছাড়া গতকাল দুপুর পৌনে ১টায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল বাজারে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন কাশেম বাজারে এবং আজ ভোর ৪টা ১৫ মিনিটে শিমুলবাড়ী বিওপির আওতাধীন জকুরতল এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
এসব অভিযানে সন্দেহজনক ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলসহ সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০১ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ২ কেজি গাঁজা, দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দ মালামালের সিজার মূল্য ৭ লাখ ৬০ হাজার ৭৭০ টাকা।
মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম বাসস’কে বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
চোরাচালান ও মাদক পাচার প্রতিহত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লালমনিরহাটে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ বিজিবি’র
লালমনিরহাটে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ বিজিবি’র
জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পৃথক অভিযানে ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ২ কেজি গাঁজা, চারটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ মালামালের মোট সিজার মূল্য ৭ লাখ ৬০ হাজার ৭৭০ টাকা। গতকাল সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার ও গতকাল সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে গতকাল বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় বালারহাট বিওপির টহলদল চওড়াবাড়ি ও বালাটারী এলাকায় অভিযান চালায়। এ সময়
সন্দেহজনক ব্যক্তিরা মোটরসাইকেলযোগে এলে বিজিবি তাদের থামার সংকেত দেয়। এসময় তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২০ গ্রাম গাঁজাসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া গতকাল দুপুর পৌনে ১টায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল বাজারে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন কাশেম বাজারে এবং আজ ভোর ৪টা ১৫ মিনিটে শিমুলবাড়ী বিওপির আওতাধীন জকুরতল এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে সন্দেহজনক ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলসহ সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০১ বোতল ভারতীয় ইস্কাপ
সিরাপ, ৯ দশমিক ২ কেজি গাঁজা, দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দ মালামালের সিজার মূল্য ৭ লাখ ৬০ হাজার ৭৭০ টাকা। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম বাসস’কে বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদক পাচার প্রতিহত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত