রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর লঘুচাপের প্রভাবে রাজধানীতে বৃষ্টিপাত, সড়কে জলাবদ্ধতা

লঘুচাপের প্রভাবে রাজধানীতে বৃষ্টিপাত, সড়কে জলাবদ্ধতা

সপ্তাহের প্রথম কর্মদিবস। সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকায় নয়, বৃষ্টি হচ্ছে দেশের দুই বিভাগের বিভিন্ন স্থানেও। এ বৃষ্টির কারণ মৌসুমি বায়ুর সক্রিয়তা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সাগরে আবার লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর তাতে আগামী বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে। রাজধানীর বৃষ্টি আর বেশিক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

আজ সকালের বৃষ্টির পর রবীন্দ্র সরোবর, কমলাপুর স্টেশনের সামনে, মিরপুর-২-এর দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া, পশ্চিম শ্যাওড়াপাড়া, বসুন্ধরা শপিং মলের পেছনে, কারওয়ান বাজার এলাকাসহ নানা স্থানে পানি জমে যায়। রাস্তায় এভাবে পানি জমে যাওয়া এবং বৃষ্টিতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসমুখো নগরবাসী ভোগান্তির শিকার হন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা সকাল সোয়া ৯টার দিকে বলেন, রাজধানীসহ রংপুর ও চট্টগ্রাম বিভাগের নানা স্থানে গতকাল প্রচণ্ড গরম পড়েছিল, আজকের বৃষ্টিতে তা প্রশমিত হতে পারে। তবে রাজধানীতে আজ বৃষ্টি আর দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কম। মেঘমালা টাঙ্গাইল ও ময়মনসিংহ এলাকার দিকে চলে গেছে।

সাগরে তিন দিন আগেই লঘুচাপের সৃষ্টি হয়েছিল। এর কারণে দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেতও দেওয়া হয়েছিল। কিন্তু লঘুচাপের প্রভাব সীমাবদ্ধ থেকেছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোর মধ্যেই। ওই লঘুচাপের প্রভাব ভারতের উপকূলীয় এলাকাগুলোয় অনেক বেশি পড়েছিল।

খুঁজুন