মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
খেলাধুলা লিগের নিয়ম না মানায় শাস্তি পেতে পারেন মেসি

লিগের নিয়ম না মানায় শাস্তি পেতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক : আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ৮ ম্যাচ খেলে ফেললেও শীর্ষ লিগ এমএলএসে এতদিন অভিষেক হয়নি লিওনেল মেসির। অবশেষে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটে আর্জেন্টাইন অধিনায়কের। এমএলএসে নিজের অভিষেক ম্যাচে গোলেরও দেখা পান তিনি। তবুও স্বস্তিতে নেই বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কারণ, অভিষেক ম্যাচের দিনই নিয়মভঙ্গ করায় শাস্তি পেতে পারেন তিনি।

দীর্ঘ ৪১ দিন বিরতির পর মেজর লিগ সকারে নামে ইন্টার মায়ামি। টানা ম্যাচ খেলার ধকল কাটাতে এদিন শুরুর একাদশে মেসিকে রাখেননি কোচ মার্টিনো। আর্জেন্টাইন তারকাকে ছাড়াই প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয় দ্যা হিরন্স।

দ্বিতীয়ার্ধে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বদলি হিসেবে প্রথমবার এমএলএসে খেলতে নামেন মেসি। আর তাতেই উল্লাসে মাতেন সমর্থকরা। সেই আনন্দ আরো বাড়িয়ে দেন ম্যাচের শেষ বাঁশির আগে। লিগে প্রথম গোল এলএমটেনের। জয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের তলানী থেকে, এক ধাপ উপরে উঠে এলো ইন্টার মায়ামি।

এমএলএসে জয় দিয়ে নিজের অভিষেক রাঙালেও বিপত্তি বাঁধে ম্যাচ শেষে। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রয়োজনে ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হবে। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেননি মেসি।

ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা ম্যাচ শেষে জানান, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না মেসি। মূলত, ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি না হয়ে এমএলএসের নিয়ম ভঙ্গ করেছেন মেসি। এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি লিগ কর্তৃপক্ষ।

খুঁজুন