জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন।
লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ সেবার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ২২২ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারেরব (টোল ফ্রী-'১৬৬৯৯') ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ সেবা (ফেসবুক মেসেঞ্জার) পেয়েছেন ৩৮০ জন। পাশাপাশি, জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫জন। সবমিলিয়ে এ পর্যন্ত আইনগত সহায়তার মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন।
হট লাইনের মাধ্যমে তথ্য সেবা প্রদানে জাতীয় হেল্পলাইন কল সেন্টার স্থাপনের পূর্ব পর্যন্ত ১৭ হাজার ৩২৮ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
লিগ্যাল এইড-এর জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন
লিগ্যাল এইড-এর জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন। লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ সেবার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ২২২ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ
৩৩ হাজার ৭৭৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারেরব (টোল ফ্রী-'১৬৬৯৯') ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ সেবা (ফেসবুক মেসেঞ্জার) পেয়েছেন ৩৮০ জন। পাশাপাশি, জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫জন। সবমিলিয়ে এ পর্যন্ত আইনগত সহায়তার মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন।
হট লাইনের মাধ্যমে তথ্য সেবা প্রদানে জাতীয় হেল্পলাইন কল সেন্টার স্থাপনের পূর্ব পর্যন্ত ১৭ হাজার ৩২৮ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত