সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ফিলিপাইনে ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে গুলিতে নিহত ৩, আহত ১৫ লিগ্যাল এইড-এর জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন শ্রমিকদের জন্য ৭ কোটির অধিক টাকা ক্ষতিপূরণ আদায় লিগ্যাল এইডের আর্কটিক অঞ্চলের অগ্রাধিকার নির্ধারণে বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা টোল ফ্রি নম্বরের মাধ্যমে ২ লাখের অধিক জনকে আইনি সেবা লিগ্যাল এইডের এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জনকে আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
আইন আদালত শ্রমিকদের জন্য ৭ কোটির অধিক টাকা ক্ষতিপূরণ আদায় লিগ্যাল এইডের

শ্রমিকদের জন্য ৭ কোটির অধিক টাকা ক্ষতিপূরণ আদায় লিগ্যাল এইডের

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে শ্রমিকদের জন্য ৭ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩৬৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে এ অর্থ আদায় হয়।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত সংস্থার আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত তথ্য এ উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হয়।


অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেসে মোট ৪০৫ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৯৪১ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আদায় হয়েছে ৩৯৮ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৫৭৫ টাকা। আর ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আদায় হয়েছে ৭ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩৬৬ টাকা।

গত ২০০৯ সাল থেকে চলতি ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়া উপকারভোগীর সংখ্যা ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-১৬৬৯৯) থেকে এ সেবা দেওয়া হচ্ছে।

আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

খুঁজুন