রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন লিভ টুগেদার নিয়ে সোচ্চার কঙ্গনা

লিভ টুগেদার নিয়ে সোচ্চার কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও লিভ টুগেদার বা একত্রবাসের বিরোধিতায় মুখ খুলেছেন। সম্প্রতি ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের এক মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। ওই ধর্মগুরু বলেন, ‘এখনকার পুরুষেরা ২৫ বছর বয়সি নারীদের জীবনসঙ্গী হিসেবে খোঁজেন। অথচ ততদিনে সেই নারীরা চার-পাঁচজনের শয্যাসঙ্গিনী হয়ে ওঠেন।’

এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন অভিনেত্রী দিশা পাটনির বোন খুশবু পাটনি। তিনি অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’, ‘নারীবিদ্বেষী’ এবং ‘নপুংসক’ বলেও আক্রমণ করেন। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনার মতে, লিভ টুগেদার সম্পর্ক নারীদের জন্য মোটেই নিরাপদ নয়। তিনি বলেন, ‘বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরুষেরা নারীদের গর্ভবতী করে ফেলতে সক্ষম। আদালত এখন বলে, একত্রবাসও বিয়ের মতোই। সম্পর্ক থাকলে নারীর স্ত্রীর মর্যাদা প্রাপ্য। সব আইন নারীদের পক্ষেই রয়েছে।’

তবে এই ‘আইনি নিরাপত্তা’র মাঝেও কঙ্গনার আশঙ্কা, লিভ টুগেদারে নারীরাই সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েন। খুশবু পাটনির মন্তব্যের প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আপনি সাধু-সন্তদের গাল দিচ্ছেন। কিন্তু একজন বড় বোনের মতো বলতে পারি, লিভ টুগেদার মেয়েদের জন্য ভালো নয়।’

লিভ টুগেদার সম্পর্কে থাকা নারীদের উদ্দেশে কঙ্গনার প্রশ্ন, ‘যদি গর্ভপাত করাতে হয়, আপনাকে কে সাহায্য করবে? যদি আপনি একত্রবাসের সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন দেখভাল করবে কে? আমরা নারীরা যতই শক্তিশালী হই না কেন, বিজ্ঞান বলছে— পুরুষেরা সম্পর্ক ছেড়ে চলে যেতে পারে, নারীরা পারে না।’

তিনি আরো বলেন, ‘পুরুষেরা মঙ্গলের জাতক আর নারীরা শুক্রের। আধুনিক হলেও বাস্তব বদলায় না। সমীক্ষা বলছে, পুরুষদের প্রশ্ন করলে কী রকম নারী তাদের পছন্দ— উত্তর ভিন্ন ভিন্ন হয়। কিন্তু নারীদের সেই প্রশ্ন করলে, উত্তর প্রায় একই রকমই শোনা যায়।

খুঁজুন