মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
খেলাধুলা লজ্জাজনক হার : ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার অধিনায়ক

লজ্জাজনক হার : ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার অধিনায়ক

ঘরের মাটিতে লজ্জায় ডুবেছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ফাইনালের মতো ম্যাচে ১০ জন ব্যাটসম্যান মিলে ৫০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি দাসুন শানাকার দল। তাতে হারতে হয়েছে শোচনীয়ভাবে। এমন হারের পরে ক্ষমা চেয়েছেন লঙ্কান অধিনায়ক।

রবিবার (১৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় ভারত। এশিয়ার এই বিশ্বকাপ জিতে ওয়ানডে বিশ্বকাপের আগে ফুরফুরে মেজাজে রয়েছে ভারত। অন্যদিকে নিজেদের মাঠে খেলতে নেমে এমন লজ্জার রেকর্ড গড়ে বিব্রত শ্রীলঙ্কা।

ফাইনাল ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, সবাই অনেক আশা নিয়ে মাঠে খেলা দেখতে এসেছিলেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু তাদের আমরা হতাশ করেছি। এজন্য দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। আশা করি শ্রীলঙ্কার ক্রিকেট ঘুরে দাঁড়াবে।

শানাকা আরো বলেছেন, উইকেট দেখে মনে হয়েছিল ব্যাটসম্যানরা ভালো করতে পারবে। সেজন্যই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। আবার আবহাওয়াও মেঘাচ্ছন্ন ছিল। কিন্তু আমরা ধারণারে চেয়েও খারাপ খেলেছি। ভারত বোলিংয়ে ভালো করেছে। ফলে ফল আমাদের পক্ষে আসেনি।

খুঁজুন