মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর লক্ষ্মীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভ অনুষ্ঠিত হয়।এ সময় সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজ নিজ মণ্ডপে পূজা অনুষ্ঠানের প্রস্তুতি বিষয় তুলে ধরেন।

জেলা প্রশাসক জানান, জেলায় এ বছর ৭৮ টি পূজা মণ্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে জেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়,এবার জেলার পাচঁটি উপজেলার ৭৮টি মন্দির ও পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

খুঁজুন