সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি  ঃ

লক্ষ্মীপুরের বটতলীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন বাসের সুপারভাইজার বাদশা মিয়া। তিনি রামগতি আলেকজান্ডার এলাকার আব্দুল মালেকের ছেলে। দুর্ঘটনায় বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ  বুধবার ভোর ৬টায় রামগতি থেকে লক্ষ্মীপুর হয়ে ঢাকা যাওয়ার পথে লক্ষ্মীপুরের বটতলীতে সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়েছেন। আহতদের মধ্যে মফিজ, রহিমুল, রাজন, মাহামুল হাসান, দেলোয়ার ও চার বছরের শিশু আদিবের নাম জানা গেছে। বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। নিহতের মরদেহও সদর হাসপাতালে নেওয়া হয়েছে।  

হাসপাতালে চিকিৎসাধীন বাসের আহত হেলপার জানান, ভোর ৬টায় রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৯-২৪২৪) একটি বাস লক্ষ্মীপুর হয়ে ঢাকা যাওয়ার পথে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের বটতলী এলাকায় পৌঁছালে শাখা সড়ক থেকে হঠাৎ মূল সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা উঠে আসে। তাকে পাশ কাটাতে গিয়ে সামনে থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি হয়ে পড়ে হিমাচল বাস। এ সময় মুখোমুখি সংঘর্ষ এড়াতে গেলে সড়কের পাশের কাদায় পিছলে বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়।

খুঁজুন