সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর লক্ষ্মীপুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা

লক্ষ্মীপুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ রোববার থেকে লক্ষ্মীপুরে পালিত হচ্ছে। কর্মসূচীর মধ্যে রয়েছে মাছের পোনা অবমুক্ত করণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরন।

 এ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। জেলা মৎস্য কর্মকর্তা জশিম উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. বাহারুল আলম, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক।

বিভিন্ন মৎস্যজীবি, উদ্যোক্তা, খামারী, মৎস্য ব্যবসায়ীসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন কর্মকর্তাগণ কর্মসূচীতে অংশ নেন। এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে শহরের শেষ প্রান্তে অবস্থিত সরকারী শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মেহেদী হাসান। পরে সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরন।

কর্মসূচীর উদ্দেশ্য হচ্ছে, মাছ উৎপাদনে মানুষকে উদ্বুদ্ধ করা। আমিষের ঘাটতি মিটানো। মাছ উৎপাদনে দেশ ও নিজে স্বাবলম্বি হয়ে বিদেশে রপ্তানীর মাধ্যমে জাতীয় অর্থনীতিকে মজবুত করা

খুঁজুন