কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেলে চাঁদপুরে নিজেদের বাড়িতে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজ ভোরে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।
জানা গেছে, কক্সবাজার ভ্রমণ শেষে ওই দুই যুবক মোটরসাইকেলে চাঁদপুরের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বাসস’কে বলেন, লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
এদিকে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বাসস’কে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে একজনকে নিহত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তিনিও মারা যান।
ওসি বলেন, দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত
লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত
কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেলে চাঁদপুরে নিজেদের বাড়িতে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজ ভোরে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)। জানা গেছে,
কক্সবাজার ভ্রমণ শেষে ওই দুই যুবক মোটরসাইকেলে চাঁদপুরের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বাসস’কে বলেন, লোহাগাড়ায়
মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এদিকে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বাসস’কে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে একজনকে নিহত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তিনিও মারা যান। ওসি বলেন, দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত