মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাঙ্গামাটিতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি শিল্পকলায় বৃহস্পতিবার নজরুলের ‘লেটোগান ও কবিগান’ প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ২টি বেকারিকে জরিমানা বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু শেখ সেলিমের স্ত্রী, দুই ছেলে ও মেয়ের সম্পদ বিবরণী দাখিলের আদেশ নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জাতীয় রাঙ্গামাটিতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি

রাঙ্গামাটিতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি

জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। 

জব্দকৃত প্রায় ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট সেগুন কাঠের বাজার মূল্য আনুমানিক আট লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) মারিশ্যা রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করে। জব্দকৃত সেগুন কাঠের পরিমান প্রায় ১৮৫ দশমিক ৯৪ ঘনফুট এবং এর বাজার মূল্য আনুমানিক আট লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রম  অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

খুঁজুন