মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাঙ্গামাটিতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি শিল্পকলায় বৃহস্পতিবার নজরুলের ‘লেটোগান ও কবিগান’ প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ২টি বেকারিকে জরিমানা বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু শেখ সেলিমের স্ত্রী, দুই ছেলে ও মেয়ের সম্পদ বিবরণী দাখিলের আদেশ নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জাতীয় শিল্পকলায় বৃহস্পতিবার নজরুলের ‘লেটোগান ও কবিগান’

শিল্পকলায় বৃহস্পতিবার নজরুলের ‘লেটোগান ও কবিগান’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুলের ‘লেটোগান ও কবিগান’-এর আসর বসবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায়। 

নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায়, জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি  মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন  একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

খুঁজুন